তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে ইসোয়াতিনির প্রধানমন্ত্রী রাসেল ডলামিনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে তিনি বাংলাদেশ থেকে পাট, পাটজাত পণ্য, তৈরি পোশাক ও ওষুধ আমদানি বাড়াতে ইসোয়াতিনির প্রতি আহ্বান জানান।

শুক্রবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করায় ইসোয়াতিনি সরকারের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাটকে প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে তুলে ধরে তিনি বলেন, প্লাস্টিকের বদলে বাংলাদেশি পাট ও পাটজাত পণ্য ব্যবহার করা যেতে পারে।

এ সময় তিনি ইসোয়াতিনির প্রধানমন্ত্রীকে সম্মেলনের বাংলাদেশ পাট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানান। পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পরিবেশবান্ধব উদ্যোগ তুলে ধরে আরও বেশি টেকসই ও সাশ্রয়ী পোশাক আমদানির আহ্বান জানান।