যশোরের চৌগাছায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. আকাশ নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার নাটনার খাল ও বেড়গোবিন্দপুর বাওড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো. আকাশ (পিতা: জাহা বক্স) ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার গাবতলাপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযান শেষে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান পরিবেশ, কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।