বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে দেশটির শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিউইয়র্কে ব্ল্যাকরক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, মেটলাইফ, সোনালী এক্সচেঞ্জ, স্কয়ার ফার্মা ইনকরপোরেশন এবং বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিংয়ের (বিসিআইইউ) সভাপতির সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেন রাষ্ট্রদূত।
বৈঠকগুলোতে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ, প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।