রাজধানীর মিরপুরের রূপনগরে গোপন বৈঠক ও মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৫টা ২০ মিনিটের দিকে রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন— রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ ইসলাম (৩১), মো. জাহিদ (২৬) এবং গোলাম রাব্বি (২২)।
ওসি এবি সিদ্দিক জানান, গ্রেপ্তার ব্যক্তিরা রূপনগর এলাকায় নিষিদ্ধ সংগঠনের পক্ষে ঝটিকা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।