ময়মনসিংহের কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি মিষ্টান্ন ভান্ডারকে মোট ৮,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

​আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় রামপুর বাজারে এই অভিযান পরিচালিত হয়।

​অভিযানে সাজাপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হলেন:​বিল্লাল মিষ্টান্ন ভান্ডার: ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির মালিক জাকিরুল ইসলামকে (৩৫) পিতা: হারেছে উদ্দিন ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

​রুচিভোগ মিষ্টান্ন ভান্ডার: একই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামকে (৩০)পিতা: মোজাহিদুল ইসলাম ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

​উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থ রক্ষায় এবং ভেজাল বা মানহীন খাদ্য বিক্রি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।