রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মারসাদ আক্তার খুকিকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মারসাদ আক্তার খুকি অতীতে ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের সহ-মিলনায়তন সম্পাদিকা এবং কলেজ শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।