রাজধানীর খিলগাঁও এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খিলগাঁও থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইরফান হোসেন তুষারকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ইরফান হোসেন তুষার খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাবার নাম মো. ইমরান হোসেন। তিনি রাজধানীর খিলগাঁও থানার নাসিরাবাদ এলাকার বাসিন্দা।
ওসি আরও জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।