চলমান শ্রম অসন্তোষ নিরসনে আগামী রোববার থেকেই শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) রাতে নিজ বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকটিকে ফলপ্রসূ উল্লেখ করে শ্রমমন্ত্রী সব শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
মন্ত্রী বলেন, কারখানা ও শিল্প রক্ষা করার পাশাপাশি শ্রমিকদের সব ন্যায্য দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধসহ সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। আগামী রোববার থেকে শ্রমিকদের কাঙ্ক্ষিত মজুরি বোর্ডের আনুষ্ঠানিক কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।