যশোরের চৌগাছা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাজী বাবুল হোসেন। গত ২৭ অক্টোবর তিনি চৌগাছা থানায় যোগদান করেন। এর আগে তিনি যশোর সদর থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন ওসির দায়িত্ব গ্রহণকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে মাদক, অনলাইন জুয়া, জুয়াড়ি, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ চান এলাকাবাসী।

পাশাপাশি চুরি, ছিনতাই ও প্রতারণা নিয়ন্ত্রণে নিয়মিত পুলিশি অভিযান পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর প্রত্যাশা, অপরাধ দমনের পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেদিকেও বিশেষ নজর দেবেন নতুন ওসি। পুলিশি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি, মানবিক আচরণ ও পেশাদারিত্ব নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

স্থানীয়দের মতে, জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলা এবং অপরাধীদের বিরুদ্ধে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করা গেলে চৌগাছার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব।

সব মিলিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমুক্ত নিরাপদ চৌগাছা গড়ে তুলতে নতুন ওসি কাজী বাবুল হোসেনের কার্যকর উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার অপেক্ষায় রয়েছেন চৌগাছার সচেতন মহল।