টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সালিশ বৈঠকে পুলিশের উপস্থিতিতে বিরোধ মীমাংসা করা হলেও পুলিশ স্থান ত্যাগ করার পর আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে আশুগঞ্জ বাজারে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন টিকটক ভিডিওর মন্তব্য নিয়ে দুই তরুণের মধ্যে হাতাহাতি