সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মরহুমের এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানে জাতীয় সংসদের সদস্যসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।