রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাত রাস্তা এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত পৌনে ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাতরাস্তা এলাকার আকিজ পেট্রোল পাম্পের পাশে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন ওসি মাহবুবুর রহমান।