যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকায় নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল আজাদ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুসা মাহমুদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যশোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এসআই আব্দুল্লাহ আল আজাদ জানান, মুসা মাহমুদ সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, জানতে চাইলে এসআই আব্দুল্লাহ আল আজাদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে থাকা মামলার প্রকৃত সংখ্যা জানা যাবে।
সূত্র: জেলা গোয়েন্দা পুলিশ।