যশোরের চৌগাছায় ওষুধ ও কসমেটিক আইন লঙ্ঘনের দায়ে তিনটি ফার্মেসির মালিককে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) চৌগাছা উপজেলায় এই অভিযান পরিচালিত হয়। ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৫৪ ধারা লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন।

খান ফার্মেসি (হাজরাখানা গ্রাম): মালিক মো. সোহেল রানাকে (৪৩) ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৫ দিনের কারাদণ্ড। ২. মাহিম ফার্মেসি (জিওলগাড়ি এলাকা): মালিক মাসুদ রানাকে (৩০) ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড। ৩. নিউ লাকি ফার্মেসি: মালিক জামাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড।

অভিযানে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব। অভিযান পরিচালনা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করেন যশোর জেলা কার্যালয় ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধের গুণগত মান ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।