নেত্রকোণার কেন্দুয়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মো. শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে কেন্দুয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ৯ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তার শফিকুল ইসলাম উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। পুলিশের প্রতিবেদনে তাঁকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, ২০২৬ সালের ২৮ আগস্ট দায়ের করা কেন্দুয়া থানার এফআইআর নং-৩২ নম্বর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।