অনেক কিছু পেয়েছি তোমায় ভালোবেসে,
এক ফালি রোদ মেঘের খামে এসে।
পেয়েছি কিছু সুন্দর মুহূর্ত, মায়াবী সে বেলা,
স্মৃতির পাতায় আজও চলে রূপকথার খেলা।
কিছু না বলা অনুভূতি, হৃদয়ের গহিনের কথা,
যাতে মেশানো আছে আনন্দ আর একটুখানি ব্যথা।
এমন কিছু আবেগ মনে রয়ে গেছে আজো জমে,
যা মুছবে না কোনোদিন স্রোতস্বিনী কোনো সমে।
সবই তো পেলাম আমি, সবই হলো আপন,
শুধু পেলে না এ মন সারাজীবন পাওয়ার নিমন্ত্রণ।
কাছে পাওয়ার অধিকারটুকু শুধু রইল না লেখা,
মেঘের আড়ালে থেকে গেল শেষ বিকেলে দেখা!