স্বর্পরাজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহিনুর রহমান নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় পরিচালিত এ অভিযানে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার স্বর্পরাজপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আদালত পরিচালনা করেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনিব।