ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল পরদেশীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নাসির মিস্ত্রির পরিবার এবং ধনতলা ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আরেকটি পরিবারের খোঁজখবর নিয়েছে উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব অঞ্জন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়েল ম্যাডি এবং বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সেলিম জাবেদ বাদল।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে শুকনো খাবার ও আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন দেওয়ার আশ্বাস প্রদান করেন।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।