প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিছিদ্র করতে বিশেষ ব্রিফিং প্যারেড আয়োজন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (১৯ অক্টোবর) বিকেল তিনটায় নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। সিএমপি কমিশনার তাঁর বক্তব্যে নিরাপত্তা ব্যবস্থাপনায় নিয়োজিত বিভিন্ন ইউনিটের মধ্যে নিবিড় সমন্বয় বজায় রাখা, পুলিশ সদস্যদের শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন এবং অর্পিত দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং উপ-পুলিশ কমিশনার মো. ফেরদৌস আলী চৌধুরী, মো. হাবিবুর রহমান প্রাং, শেখ শরীফুল ইসলাম ও নেছার উদ্দিন আহম্মেদসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।