২০২৩ সালে সৌদি আরবে নিহত এক প্রবাসী বাংলাদেশির পরিবারের সদস্যরা আজ সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সৌদি আরব থেকে ক্ষতিপূরণ আদায়ে সার্বিক সহযোগিতা করার জন্য নিহতের পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী নিহতের পরিবারের সদস্যদের নিরাপত্তা ও বর্তমান সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
উল্লেখ্য, ২০২৩ সালে সৌদি আরবে নিহত উক্ত প্রবাসী বাংলাদেশির পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক সহযোগিতা প্রদান করে। এরই ধারাবাহিকতায় পরিবারটি গত সপ্তাহে প্রাপ্ত ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করেছে।