রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়–সংলগ্ন সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল ছুড়ে মারে।

এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং দুটি অবিস্ফোরিত থেকে যায়। পরে খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।