দিল্লিতে ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'ককরোচ জনতা পার্টি'-র ব্যানারে আন্দোলনরত তরুণদের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
আজ শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তরমন্তরে তরুণ আন্দোলনকারীদের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নির্দেশে পুলিশ সেখানে কঠোর অবস্থান নেয়। বিক্ষোভস্থলে যাতে কেউ পৌঁছাতে না পারেন, সেজন্য হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়, বসানো হয় লোহার ব্যারিকেড এবং গণহারে আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয়।
এমন দমনপীড়নের মুখে সামাজিকমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাহুল গান্ধী লিখেছেন, "সব নেতাকে গ্রেপ্তার করুন। সব তরুণকে গ্রেপ্তার করুন, আমাদের সবাইকে গ্রেপ্তার করুন। আমরা আপনাদের ঘিরে ধরছি এবং আমরা পিছিয়ে যাব না।" তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আতঙ্কিত বিজেপি সরকার যতই বাধা সৃষ্টি করুক না কেন, তারা সংবিধান ও ভারতীয়দের বাকস্বাধীনতা রক্ষা করবেন এবং গত ১৫-১৬ বছরে ঘটে যাওয়া ঘটনার কোনো পুনরাবৃত্তি হতে দেবেন না।
তরুণদের উদ্দেশে রাহুল গান্ধী ঘোষণা দেন, ভারতের তরুণদের নিয়ে তিনি গর্বিত এবং এই আন্দোলন যেন তারা অব্যাহত রাখেন। কারণ বিরোধী দল সব সময় তাদের পাশে রয়েছে। এনডিটিভি সূত্রে এই তথ্য জানা গেছে।