ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৫টি রাজনৈতিক দলের প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিস চত্বরে প্রার্তী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

কে কোন প্রতীক পেলেন:

  • মির্জা ফয়সল আমিন (বিএনপি) — ধানের শীষ

  • দেলাওয়ার হোসেন (বাংলাদেশ জামায়াতে ইসলামী) — দাঁড়িপাল্লা

  • খাদেমুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) — হাতপাখা

  • আব্দুল আলীম নিজামী (বাংলাদেশ খেলাফত আন্দোলন) — বটগাছ

  • হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (বাংলাদেশ কংগ্রেস) — ডাব

প্রতীক বরাদ্দের পর নির্বাচন আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন রিটার্নিং কর্মকর্তা। উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর এই আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।