নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক পরিকল্পিতভাবে দেশব্যাপী বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিসহ টঙ্গী ও গাজীপুরে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা রুখে দেওয়ার প্রত্যয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। গাজীপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সুমন সরকার এবং সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা এতে অংশ নেন।

কর্মসূচিতে নেতাকর্মীরা জানান, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং এলাকায় কোনো ধরনের নাশকতা বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ও সতর্ক অবস্থানে রয়েছেন।

এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।