অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার দুই বাসিন্দা এবং তাঁদের সহায়তাকারী ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথারি-হাকিমপুর সীমান্ত দিয়ে রাতে কাঁটাতার পার হওয়ার সময় বিএসএফের হাতে দুই বাংলাদেশি সদস্য আটক হন। পরবর্তীতে তাঁদের কলকাতা পুলিশের কাছে হস্তান্তর করা হলে জিজ্ঞাসাবাদে তাঁরা গৌতম অধিকারী নামের এক ভারতীয় সেনা সদস্যের সহায়তার কথা স্বীকার করেন। পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা গৌতম অধিকারী রাজস্থানের যোধপুরে কর্মরত ছিলেন এবং বর্তমানে ছুটিতে বাড়িতে অবস্থান করছিলেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই সেনাসদস্যকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। অবৈধভাবে প্রবেশের মূল উদ্দেশ্য জানতে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালত ইতোমধ্যে তিনজনেরই ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!