ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনায়েদ। একই প্রজ্ঞাপনে বর্তমান ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফায়ার সার্ভিসের মহাপরিচালক পদে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে ফায়ার সার্ভিস থেকে সেনাবাহিনীতে বদলি করে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে, সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনায়েদকে ফায়ার সার্ভিসের ডিজি পদে পদায়ন করে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!