‘ঢাকা অ্যাটাক’ খ্যাত জনপ্রিয় অভিনেতা তাসকিন রহমান দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরতে পারেন। পরিচালক তানিম রহমান অংশুর দেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্সধর্মী চলচ্চিত্র ‘লিম্বো’-তে তাঁর অভিনয়ের সম্ভাবনা রয়েছে।

চলতি বছরের শেষ দিকে বা ডিসেম্বরের দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে তাসকিনের চলচ্চিত্রে ফেরা নিয়ে পরিচালক তানিম রহমান অংশু জানান, তাসকিনের সঙ্গে কথা হলেও তাঁর কাজ করা পুরোপুরি নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর। বর্তমানে অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন এই অভিনেতার সুস্থ হতে আরও সময় লাগবে।

উল্লেখ্য, তাসকিন রহমানকে সর্বশেষ ২০২৩ সালে ‘ক্যাসিনো’ সিনেমায় দেখা গেলেও সেটির শুটিং হয়েছিল আগেই। অন্যদিকে, ‘লিম্বো’ সিনেমার মাধ্যমে দীর্ঘ সাত বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন তানিম রহমান অংশু।