ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার হওয়া এসব মরদেহের বেশিরভাগই নারী ও শিশু।
শনিবার (৮ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারী যন্ত্রপাতির তীব্র সংকটের কারণে গাজায় ধ্বংসস্তূপের নিচে চালানো উদ্ধারকাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। এর আগে টানা চার দিন তল্লাশি চালিয়ে গাজার পশ্চিমাঞ্চলের ‘কারাম’ ভবনে উদ্ধারকাজ শেষ করেন বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলজুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনো আট হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা সংঘাতে গাজায় মোট নিহতের সংখ্যা তিহাত্তর হাজার তিনশ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজারেরও বেশি মানুষ।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!