রাজধানীর ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাটারা থানার এসআই হাফিজুর রহমান এর নেতৃত্বে, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৯ রাউন্ড তাজা গুলিসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই সাফল্য অর্জিত হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।