ফ্যাসিবাদী যেকোনো নাশকতা ও ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা এখন সময়ের অনিবার্য দাবি এবং এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা বা গাফিলতির সুযোগ নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের গুরুত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা তুলে ধরেন।

ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মুফতি ওসমান আশরাফীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মুহাম্মদ মুনতাসির আলী, যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিস, অধ্যাপক মো. আবদুল জলিল, যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিস, অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, সভাপতি, ঢাকা মহানগর উত্তর, খেলাফত মজলিস, মাওলানা মো. আবদুল আজিজুল হক, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর, খেলাফত মজলিস, প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম, সাবেক ভাইস চ্যান্সেলর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং উপদেষ্টা, খেলাফত মজলিস, শাহাবুদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক, খেলাফত মজলিস, হযরত মাওলানা মজিবুর রহমান ফরাজী, সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর, মাওলানা মো. সালমান, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ঢাকা মহানগর উত্তর।

এছাড়াও অনুষ্ঠানে খেলাফত মজলিস ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা ও বক্তব্যের পাশাপাশি অনুষ্ঠানে ইসলামি সংগীত, গজল এবং স্বৈরাচারবিরোধী প্রতিবাদী গান পরিবেশন করা হয়।