“শিক্ষা, সেবা মোদের কাজ, গড়বো মোরা সুন্দর সমাজ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেলকী বাজারে শুভ উদ্বোধন হলো ‘মানবসেবা কমপ্লেক্স’।
শনিবার (২১ নভেম্বর, ২০২৬) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমপ্লেক্সটির শুভ উদ্বোধন করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব ফক্বীহুল উম্মাহ আল্লামা আব্দুল মালেক হাফি।
উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা ক্বওমী ওলামা পরিষদ মধুপুর শাখার সাধারণ সম্পাদক মুকতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি মাও. আব্দুল মোমিন, মাহমুদুল হক, সাংগঠনিক মাও. নুরুল আলম, মাও. সোলাইমান, মীর কালাম, মুফতি আব্দুর রহমান, মাও. আব্দুল মালেকসহ স্থানীয় ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সমাজসেবক ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
কমপ্লেক্সটিতে ইসলামিক শিক্ষা ও দাওয়াহ বিভাগ, আধুনিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিভাগ, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণ বিভাগসহ মোট তিনটি বিভাগের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়।
আয়োজকরা জানান, শুধু ধর্মীয় শিক্ষাই নয়, আধুনিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মাধ্যমে এলাকার মানুষের, বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোই এই কমপ্লেক্সের মূল লক্ষ্য।
কমপ্লেক্সটি পরিচালনা করছে টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদ মধুপুর থানা শাখা। সার্বিক সহযোগিতায় রয়েছে ফর দ্যা পিপলস ফাউন্ডেশনঔ টাঙ্গাইল, বাংলাদেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবসেবা কমপ্লেক্স মধুপুরের মানুষের জন্য শিক্ষা ও সেবার একটি স্থায়ী ঠিকানা হয়ে উঠবে।