কামারপাড়া হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজী মোস্তফা জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ চান মিয়া বেপারী এবং বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন সরকার।
পুরো অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করেন কামারপাড়া হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খোরশেদা জাহান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান। পরে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।