দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী অপশক্তি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) খুবজীপুর ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি খুবজীপুর বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব কর্মকাণ্ডে জড়িতদের সতর্ক করে দিয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন খুবজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী দোরাপ সরকার, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, খুবজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুকুল হোসেন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, প্রচার সম্পাদক মাজেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও খুবজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক স্বপনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।