নেত্রকোনার কেন্দুয়ায় হাওর মানবিক সহায়তা বন্যার্ত ভূর্তকীদের কৃষক কার্ডের তৃতীয় মেয়াদে প্রতি জনে ৩ হাজার টাকা অর্থ ও ১৫ কেজি চাল বিতরণ করা হয়েছে। 

০৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাওসার ও প্রশাসনিক কর্মকর্তা শুভ্রত ভ্রট্রাচার্য ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য রাবেয়া খাতুন, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল চন্দ্র সরকার, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল মিয়া, গ্রাম পুলিশ আবদুল লতিফ, আলিম উদ্দিন এর উপস্থিতিতে এ অর্থ ও চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন,নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নয়ন মিয়া, সাধারণ সম্পাদক সন্তুষ মিয়া, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাসেম মেম্বার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আজিজুল ইসলাম, জাসাস ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম, সেচ্ছাসেবক দলের অন্যতম নেতা আমির হোসেন রিপন, মহিলা দলের অন্যতম নেত্রী রিনা বেগমসহ ইউনিয়ন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

উল্লেখঃ দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় এর যৌথ উদ্যোগে বন্যা ও দূর্যোগপূর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কেন্দুয়া- আটপাড়া আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী সাহেবের সহযোগিতায় নেত্রকোনা-৩ (কেন্দুয়া- আটপাড়া) উপজেলায় ভুর্তকি বাবদ হাওর মানবিক সহায়তা কার্ডের মাধ্যমে প্রতি মাসে ১৫ কেজি চাল ও তিন হাজার টাকা (তিন মাস) বরাদ্দ দেন সরকার। 

হাওর মানবিক সহায়তা কার্ডের তৃতীয় মেয়াদে প্রতি জনে ৩ হাজার টাকা অর্থ ও ১৫ কেজি চাল বিতরণ করা হয়েছে। এর আগে ২বারে ৬ হাজার টাকা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়ছিল।