নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর মোটরসাইকেলের এক চালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর পোনে বারোটার সময় কেন্দুয়া-নেত্রকোনা (ডিসি) সড়কের লাহুড়িবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি (দলিল লেখক কেন্দুয়া) নাম ১/ মাহমুদুল হক শাহিন (৩৮)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের আনিসুল হকের ছেলে। নিহত শিশুটির নাম ২/ রাজিন (৫)। সে (দলিল লেখক) শাহিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে লাহুরিবাড়ি মোড় এলাকায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। একটি দলপা ইউনিয়ন আমতলী গ্রাম বাড়ি থেকে মদনের উদ্দেশ্যে দাওয়াত খেতে নেত্রকোনা দিক থেকে আসতে থাকে, অপর অপর মোটরসাইকেলটি নান্দাইল থেকে কেন্দুয়া হয়ে নেত্রকোনা দিকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয় এতে একটি গাড়ীর আরোহী সাথে সাথে বাবা ও ছেলে নিহত হয়, এবং মা ও মেয়ে আহত হয়। 

অপরটি গাড়ির চালক ওয়াসিদ গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার  মাহমুদুল হক শাহিন ও তাঁর ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্বামী ও সন্তানের মৃত্যুতে শাহিনের স্ত্রী বাকরুদ্ধ হয়ে পড়েছেন। পরিবারের আরেক কন্যা সন্তানও চিকিৎসাধীন রয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ হাসপাতালে সুরতহাল শেষে লাশ পারিবারিক দাফনের জন্য বাড়িতে দেওয়া হয়েছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে কেন্দুয়া উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি নাসির খন্দকার শোক প্রকাশ করে পরিবারকে সমবেদনা জানান। 

বন্ধু মহল সূত্রে জানা যায়- ১৯৯৭ সালে তিনি এসএসসি ও ১৯৯৯ সালে কেন্দুয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে দলিল লেখক হিসেবে কেন্দুয়া পৌর শহরে কাজ করেন। ১৯৯৭ ব্যাচ বন্ধু মামুনুল রশীদ হলি, লেখক ও সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম শাহিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।