আসন্ন ১৩ নং মেষ্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা  সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন, ১৩ নং মেষ্টা ইউনিয়ন মহিলা দলের সভাপতি এবং এলাকার অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ মিসেস আল্পনা আক্তার তন্নী।

এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত নারীদের অধিকার প্রতিষ্ঠায় তিনি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মিসেস আল্পনা আক্তার তন্নী দীর্ঘদিন ধরে ১৩ নং মেষ্টা ইউনিয়ন মহিলা দলের সভাপতির দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছেন। রাজনৈতিক ও সামাজিকভাবে অত্যন্ত সক্রিয় এই নেত্রী এলাকার মানুষের যেকোনো সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছেন। একজন সমাজসেবক ও নারী নেত্রী হিসেবে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে তিনি এক সুপরিচিত ও আস্থার প্রতীক।

ওয়ার্ডবাসীর সার্বিক উন্নয়ন এবং একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। 

এলাকার মা-বোনদের আত্মকর্মসংস্থান ও অধিকার নিশ্চিত করা। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম বেগবান করা। সরকারি অনুদান, সহায়তা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা প্রকৃত ও অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এলাকার যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা ও ভালো কাজে সম্পৃক্ত করা।

নির্বাচন প্রসঙ্গে মিসেস আল্পনা আক্তার তন্নী বলেন, "আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করেছি। সকলের ভালোবাসা ও আস্থার কারণেই আজ আমি ১৩ নং মেষ্টা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদপ্রার্থী হয়েছি। আমি সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করি। জনগন যদি আমাকে নির্বাচিত করে, তবে আমি আমার ওয়ার্ডের প্রতিটি মানুষের অধিকার রক্ষা ও সার্বিক উন্নয়নে দিনরাত পরিশ্রম করব।"

আসন্ন নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের মুরুব্বি, তরুণ সমাজ, মা-বোন তথা এলাকার সকল ভোটারদের নিকট তিনি দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন তিনি।