কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ১ নম্বর জিনারী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, একটি জানাজায় কথা-কাটাকাটির জের ধরে এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো.
চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল ইসলাম আজহারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাঁর অফিসের সামনে এসে হামলা চালালে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।