ভোলায় জন্মগত হৃদ্রোগে (হার্টে ছিদ্র) আক্রান্ত ১৬ মাস বয়সী শিশু রোজা মনির চিকিৎসা অর্থাভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
শিশুটি ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামিরালতা এলাকার দিনমজুর মো. জাহিদ ও গৃহিণী মিনারা বেগমের একমাত্র মেয়ে। জন্মের পর থেকেই শারীরিক জটিলতায় ভোগা রোজার হার্টে ছিদ্র ধরা পড়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছিল।
চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ করার পরামর্শ দিলেও দরিদ্র বাবা-মায়ের পক্ষে প্রয়োজনীয় ৪ লাখ টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।
ইতিপূর্বে ধারদেনা ও জমানো টাকা দিয়ে ২ লাখ টাকার বেশি খরচ করা হলেও বর্তমানে অর্থাভাবে তার পরবর্তী চিকিৎসা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। অসহায় পরিবারটি তাদের শিশুকন্যাকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছে।
সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগ:
বাবা: মো. জাহিদ
মোবাইল: ০ই৩০৬-৬২২৯৬৬