ভারতের অরাজনৈতিক দল 'ককরোচ জনতা পার্টি'র ঘোষিত পতাকা উড়ানোর কর্মসূচি ঘিরে রাজধানী নয়াদিল্লির সেন্ট্রাল পার্ক ও আশপাশের এলাকায় কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। দিল্লি পুলিশ প্রশাসনিক কারণ দেখিয়ে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সেন্ট্রাল পার্ক সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে।

এর আগে গত ১২ অক্টোবর দিল্লির যন্তরমন্তরে পতাকা নিয়ে যাওয়ার অপরাধে দলটির দুই সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তার করে পুলিশি রিমান্ডে নেওয়া হয়। ওই গ্রেপ্তারের প্রতিবাদেই প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ আজকের এই কর্মসূচির ডাক দিয়েছিলেন।

কর্মসূচি ঠেকাতে পুলিশ কর্মকর্তা সরাসরি অভিজিতের বাড়িতে গিয়ে তাঁকে কোনো ধরনের জনসমাগম না করার জন্য নির্দেশ দেন। অনুমতি ছাড়া যেকোনো আন্দোলন অবৈধ বলে জানানো হয়েছে। উল্লেখ্য, গত ১০ অক্টোবর দিল্লির তরুণ সমাজ যন্তরমন্তরে জড়ো হওয়ার চেষ্টা করলেও গণপরিবহন বন্ধ ও অঘোষিত লকডাউন আরোপ করে কেন্দ্রীয় সরকার সে প্রচেষ্টা নস্যাৎ করে দেয়।