পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিত করেছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিনিয়র সহকারী সচিব এ. বি. এম. আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কার্য, সেবা ও পণ্য সরবরাহ সংক্রান্ত নতুন বা চলমান দরপত্র ও ক্রয় প্রক্রিয়া বন্ধ থাকবে।

তবে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না এবং সংশ্লিষ্ট সকল সংস্থাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।