নেত্রকোনা জেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিএনপির নেতৃবৃন্দের।
১২ অক্টোবর সোমবার বিকেলে নেত্রকোনা জেলা পরিষদ মিলনায়তন হল রুমে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামানের সভাপতিত্বে
নেত্রকোনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ কেন্দুয়া- আটপাড়া আসনের বিএনপির সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
প্রধান অতিথি বক্তব্যে ড. হিলালী বলেন-
সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বন্ধন আরও দৃঢ় হোক।
এসময় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।