“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা চৌধুরী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন: নাঈম-উল-ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), ডা. মতিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মুহাম্মদ তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কেন্দুয়া থানা, সেকুল ইসলাম খান, সভাপতি, কেন্দুয়া প্রেসক্লাব, মোখলেসুর রহমান বাঙ্গালী, প্রধান শিক্ষক, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, সমরেন্দ্র বিশ্বশর্মা, সভাপতি, উপজেলা মিডিয়া ক্লাব।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরে বক্তব্য প্রদান করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, পৌর বিএনপির সদস্য মজনু রহমান খন্দকার এবং পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ তুলে দেন।