টাঙ্গাইলের মধুপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম।
সভায় উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, জামায়াতের উপজেলা আমীর আব্দুল কাদির, এম রতন হায়দার, মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি মধুপুরের ঐতিহ্য। প্রতিবছরের ন্যায় এবারও সকল ধর্মের মানুষের সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে। পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, মন্ডপে মন্ডপে নিয়োগের বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, "দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি মন্ডপে পুলিশ ও আনসার মোতায়েন, নিয়মিত টহল এবং কন্ট্রোল রুম স্থাপন করা হবে। গুজব প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।"
সভা শেষে উপজেলার সকল পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়।