গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের গভর্নিং বডির (এডহক কমিটি) সভাপতি ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং রাজু মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান উদ্দিন সরকার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, সদস্যসচিব আসাদুজ্জামান নূর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিউদ্দিন শফি এবং টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ সুসংহত করা এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও গুণগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।