ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচির খাবার হিসেবে সরবরাহ করা ডিম খেয়ে প্রায় ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মিড-ডে মিলের খাবার পরিবেশন করা হয়, যার মধ্যে ডিমও অন্তর্ভুক্ত ছিল।
অসুস্থ কয়েকজন শিক্ষার্থী জানায়, দুপুরের খাবার খাওয়ার পর থেকেই তাদের পেটব্যথা শুরু হয়।
এ ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে স্থানীয় অভিভাবকরা জানান, সম্প্রতি এ অঞ্চলে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বারবার কেন এমন হচ্ছে, তা খতিয়ে দেখে এই নিম্নমানের খাবার সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
খবর পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান এবং চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো.
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!