প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা.
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী বিশেষ 'ফ্যামিলি কার্ড' প্রকল্প চালু করছেন, যার আওতায় দেশের ৪ কোটি পরিবার আসবে।
বাঁশখালীর সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মীর শাহে আলম উল্লেখ করেন, ১৯৯১ সালের ভয়াবহ জলোচ্ছ্বাসের পর এ অঞ্চলের মানুষ এমন আকস্মিক দুর্যোগের মুখোমুখি হয়নি।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক অর্জনের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান শিগগিরই জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!