সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতির সাথে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের এক পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি মো: রাশেদুল ইসলাম কিরণ।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য জনাব মো: সৈয়দ ওমর ফারুক ফয়সাল।

​প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো: চৌধুরী আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় শিক্ষক-কর্মচারীরা নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন।