সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতির সাথে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের এক পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি মো: রাশেদুল ইসলাম কিরণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য জনাব মো: সৈয়দ ওমর ফারুক ফয়সাল।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো: চৌধুরী আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় শিক্ষক-কর্মচারীরা নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন।