বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ফুফুর বাড়ি থেকে অপহৃত সাড়ে চার মাসের শিশুকন্যা মারুফা জান্নাত মাহিকে চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব
সোমবার (৩১ আগস্ট) রাতে র্যাব-৭ ও র্যাব-১৫ এর যৌথ অভিযানে বন্দর থানার কমিশনার গলি কাঁচাবাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়
গত ২১ আগস্ট নাইক্ষ্যংছড়িতে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি নিখোঁজ হয় এবং পরে অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!