গাজীপুরের টঙ্গীতে স্যাগ ফ্যাশন লিমিটেডের উদ্যোগে শ্রমিকদের অংশগ্রহণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে টঙ্গীর ভাদাম বালুর মাঠে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

ফাইনালে স্যাগ ফ্যাশন লিমিটেডের কাটিং সেকশন ও ফিনিশিং সেকশন মুখোমুখি হয়। খেলা ঘিরে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যাগ ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান পিটার হেনরিচ গেইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান ,বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম, কোম্পানির জেনারেল ম্যানেজার (জিএম) মো. রফিকুল ইসলাম এবং হেড অব কমার্শিয়াল সাইদুজ্জামান সাঈদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় স্যাগ ফ্যাশন লিমিটেডের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত থেকে ফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

স্যাগ ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান পিটার হেনরিচ গেইল বলেন, শ্রমিকদের কর্মব্যস্ততার পাশাপাশি তাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে কর্মীদের মধ্যে আনন্দ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি হয়।

তিনি ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণ ও বিনোদনের জন্য এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।